জাতীয়
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে জানালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

নিজেস্ব প্রতিবেদক:

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনের তফসিল কেবল তখনই ঘোষণা করা হবে যখন সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো জাতীয় সংসদে আইনে পরিণত হবে।

শনিবার (০৪ এপ্রিল) সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ১৪ জেলার প্রশাসকদের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা স্থানীয় সরকার সংক্রান্ত অধ্যাদেশগুলো সংসদে আইনে রূপান্তরিত হওয়ার পরই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি, দলীয় প্রতীকে নির্বাচনের বিষয়ক আইনও সংসদের মাধ্যমে বাতিল করা হবে।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, যারা অতীতে ফ্যাসিবাদী শাসনের সময় নির্যাতনের শিকার হয়েছেন এবং যারা জনগণের সেবায় দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন, তাদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যদিও তারা দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত, সকল কর্মকাণ্ডে তারা জবাবদিহিতার আওতায় থাকবেন।

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে ঢাকা উত্তরে নিয়োগ পাওয়া প্রশাসক মো. এজাজের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের বিষয়ে তদন্ত চলছে।

মতামত দিন