জাতীয়
ছবি: সংগৃহীত

কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ জন নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় একটি টিনশেড গ্যাস লাইটার কারখানায় শনিবার (০৪ এপ্রিল) দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, দুপুর ১টা ১১ মিনিটে আগুন লাগার খবর পৌঁছায় তাদের কাছে। মাত্র ৫ মিনিটের মধ্যেই, দুপুর ১টা ১৬ মিনিটে, ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

মোট ৭টি ইউনিট প্রায় এক ঘণ্টা ২০ মিনিট ধরে কাজ চালিয়ে বিকেল ২টা ৩০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়।

মতামত দিন