নতুন ব্যাংকিং সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক দেশের তফসিলি ব্যাংকগুলোর অফিস ও লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করে আজ শনিবার একটি পরিপত্র জারি করেছে। এই পরিবর্তন মূলত জ্বালানি ও বিদ্যুতের সাশ্রয়ের উদ্দেশ্যে করা হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, আগামীকাল রোববার থেকে ব্যাংকের সাধারণ কার্যক্রম শুরু হবে সকাল ১০টায় এবং চলবে বিকাল ৫টা পর্যন্ত। তবে সরাসরি লেনদেনের জন্য সময় নির্ধারিত হয়েছে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
সাপ্তাহিক ছুটি নির্ধারণ করা হয়েছে শুক্রবার ও শনিবার। তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা বা বুথসমূহ ৭ দিন, ২৪ ঘণ্টা কার্যক্রম চালু রাখবে। এই নির্দেশনা জারি করা হয়েছে ডিওএস সার্কুলার লেটার নং-২৪ অনুযায়ী।
মতামত দিন