আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দেওয়া ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান।

নিজেস্ব প্রতিবেদক:

ফার্স নিউজ জানায়, ইরান যুক্তরাষ্ট্রের দেওয়া ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সংবাদ সংস্থাটি শুক্রবার (৩ এপ্রিল) এক নির্ভরযোগ্য সূত্রের বরাতে এই তথ্য দিয়েছে।

সূত্রটি জানিয়েছে, গত বুধবার প্রস্তাবটি একটি মধ্যস্থ বন্ধু দেশের মাধ্যমে পাঠানো হয়েছিল, তবে দেশের নাম প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই প্রস্তাবের সত্যতা বা কোনো প্রতিক্রিয়া এখনও নিশ্চিত করা হয়নি।

ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী ক্রমাগত চাপ ও চ্যালেঞ্জের মুখে থাকায় প্রস্তাবটি উত্থাপিত হয়। বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপের মার্কিন সামরিক স্থাপনায় হামলার পর যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চেষ্টায় কূটনৈতিক পদক্ষেপ জোরদার করেছে।

তবে ইরান লিখিত কোনো উত্তর না দিয়ে হামলার তীব্রতা বাড়িয়ে মাঠেই প্রতিক্রিয়া দেখিয়েছে।

মতামত দিন