আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানে প্রবেশ করেছে মার্কিন স্পেশাল ফোর্স।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমানের একটি ক্রু ইরানের হামলায় নিখোঁজ হওয়ায় তাকে উদ্ধারের জন্য স্পেশাল ফোর্স শুক্রবার রাতের দিকে দেশটিতে প্রবেশ করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এই খবর জানিয়েছে।

ঘটনার সকালে ইরানি সেনারা এফ-১৫ বিমানটি ভূপাতিত করে, বিমানে থাকা দুই ক্রুর একজনকে ঝুঁকিপূর্ণভাবে উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানের সময় যুক্তরাষ্ট্রের হেলিকপ্টারকে লক্ষ্য করে গুলি চালায় ইরানি পুলিশ। এতে হেলিকপ্টারের লেজে আগুন ধরে যায় এবং ধোঁয়া বের হয়, তবে পরে এটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।

সরাসরি উদ্ধার অভিযান চলাকালীন ইরানি মিলিশিয়া নিখোঁজ ক্রুকে ধরে আনার চেষ্টা চালাচ্ছে। এখন পর্যন্ত তাকে পাওয়া যায়নি।

ইরানের রাষ্ট্রীয় টিভিতে ঘোষণা দেওয়া হয়েছে, যে কেউ মার্কিন পাইলটকে জীবিত বা মৃত অবস্থায় ধরে আনতে পারবে, তাকে ৬০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে।

এর আগে একই দিনে ইরানি সেনারা যুক্তরাষ্ট্রের এ-১০ ওয়ার্থগ বিমানও পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে ভূপাতিত করে। এ বিমান সাধারণত কাছ থেকে হামলা চালানোর জন্য ব্যবহৃত হয়।

মতামত দিন