বিনোদন
ছবি: সংগৃহীত

চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুরে যাচ্ছেন ঢালিউডের কিংবদন্তি সোহেল রানা

নিজেস্ব প্রতিবেদক:

ঢালিউডের প্রবীণ অভিনেতা ও প্রযোজক সোহেল রানা দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যাচ্ছেন বলে নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা করেছেন।

শুক্রবার (৪ এপ্রিল) ফেসবুকে তিনি লিখেছেন, “ইনশাআল্লাহ, আগামী ৫ এপ্রিল রাতে চোখের সমস্যা পরীক্ষা করানোর জন্য সিঙ্গাপুরের পথে রওনা হব। আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ ও ভালো থাকুন।”

তার এই ঘোষণা প্রকাশিত হওয়ার পর চলচ্চিত্র শিল্পী মহল ও ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বহু ভক্ত দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন।

সোহেল রানার বাস্তব নাম মাসুদ পারভেজ। ১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রযোজনা করে তিনি চলচ্চিত্রাঙ্গনে পদার্পণ করেন। সিনেমাটি পরিচালনা করেছিলেন প্রয়াত পরিচালক চাষী নজরুল ইসলাম।

পরবর্তী বছর ১৯৭৩ সালে ‘মাসুদ রানা’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর থেকেই তিনি সোহেল রানা নামে পরিচিত হয়ে যান এবং এ নাম তার স্থায়ী পরিচয় হিসেবে চলচ্চিত্রাঙ্গনে স্বীকৃত।

মতামত দিন