আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সুদানের হাসপাতালে ড্রোন হামলা, নিহত অন্তত ১০ জন।

নিজেস্ব প্রতিবেদক:

সুদানের দক্ষিণ-মধ্যাঞ্চলে একটি হাসপাতালে ভয়াবহ ড্রোন হামলার ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। হোয়াইট নাইল অঙ্গরাজ্যের আল জাবালাইন এলাকায় অবস্থিত ওই হাসপাতালে বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে।

আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) এক বিবৃতিতে জানায়, হামলার সময় দুটি ড্রোন হাসপাতালের ভেতরে আঘাত হানে। এর মধ্যে একটি অপারেশন থিয়েটার এবং অন্যটি মাতৃত্বকালীন বিভাগে বিস্ফোরিত হয়।

সংস্থাটির ধারণা, দেশটির আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।

এমএসএফের জরুরি বিভাগের প্রধান এস্পেরাঞ্জা সান্তোস জানান, নিহতদের মধ্যে সাতজনই চিকিৎসাকর্মী। তাদের কয়েকজন আগে এমএসএফের সঙ্গে কাজ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, হামলার সময় হাসপাতালে শিশুদের টিকাদান কার্যক্রম চলছিল, যা ঘটনাটিকে আরও শোকাবহ করে তুলেছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

সূত্র: আল জাজিরা

মতামত দিন