সন্ধ্যার মধ্যে ৫ জেলায় ঝড়ের শঙ্কা,নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত জারি।
দিনের শেষ ভাগে দেশের কয়েকটি অঞ্চলে আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ঢাকাসহ পাঁচ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
শনিবার (৪ এপ্রিল) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ফরিদপুর, খুলনা, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, ঝড়ের সঙ্গে বজ্রপাতের ঘটনাও ঘটতে পারে, তাই জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মতামত দিন