ঢাবিতে আটক এডলফ খান, ভিডিও ভাইরাল।
মডেলিং শেখানোর প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ব্যক্তিকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। শুক্রবার (৩ এপ্রিল) রাতের দিকে কার্জন হল এলাকায় একদল শিক্ষার্থী তাকে আটকে রাখেন।
অভিযোগ রয়েছে, ‘সুদর্শন পুরুষ’ নামে পরিচিত এডলফ খান বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর কাছ থেকে প্রশিক্ষণের কথা বলে এক লাখ ১০ হাজার টাকা নিয়েছিলেন। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা তাকে জবাবদিহির মুখে ফেলেন।
প্রায় আধাঘণ্টার বেশি সময় তাকে আটকে রাখা হয়। পরে তিনি শিক্ষার্থীদের কাছে তিন দিনের সময় চান এবং এই সময়ের মধ্যে পুরো অর্থ ফেরত দেওয়ার আশ্বাস দেন। এর পরপরই তাকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। এতে অনেকেই তার আচরণ নিয়ে সমালোচনা করছেন।
ঘটনাস্থল থেকে বের হওয়ার সময় গণমাধ্যমকর্মীরা তার বক্তব্য জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

মতামত দিন