ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

শিল্প ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের অর্থনীতি ও শিল্পখাতের বর্তমান অবস্থা পর্যালোচনা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ব্যবসায়ী নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

সরকারের উচ্চপর্যায়ের এই বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও অংশগ্রহণ করেন। সংশ্লিষ্টরা জানান, সরকারি নীতিনির্ধারক ও বেসরকারি খাতের প্রতিনিধিদের মধ্যে কার্যকর যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই বৈঠকের মাধ্যমে দেশে প্রথমবারের মতো ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। নতুন এই প্ল্যাটফর্মটি শিল্প ও বাণিজ্য সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও নীতিগত বিষয় নিয়ে নিয়মিত আলোচনা করার সুযোগ তৈরি করবে।

পরিষদে সরকারের শীর্ষ দুই মন্ত্রীর পাশাপাশি বিভিন্ন খাতের মোট নয়জন খ্যাতনামা উদ্যোক্তা সদস্য হিসেবে যুক্ত থাকবেন। এর মধ্যে বস্ত্র, ওষুধ, জুতা, অটোমোবাইল এবং ভোগ্যপণ্য শিল্পের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন।

মতামত দিন