জাতীয়
ছবি: সংগৃহীত

দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে: হুইপ এবিএম আশরাফ উদ্দিন।

নিজেস্ব প্রতিবেদক:

বিশ্বজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। তিনি সতর্ক করে বলেছেন, বর্তমান সংঘাত দীর্ঘস্থায়ী হলে ,আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) কুমিল্লার লাকসাম এলাকায় এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি জানান, বৈশ্বিক এই অস্থিরতা কেবল আন্তর্জাতিক পর্যায়েই সীমাবদ্ধ নয়, বরং বাংলাদেশের ভেতরেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে দেশের সার্বিক স্থিতিশীলতা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এমনকি অতীতের বড় সংকটের চেয়েও কঠিন পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

এ অবস্থায় সবাইকে সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে হুইপ বলেন, জনগণকে ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে এবং প্রয়োজনীয় সচেতনতা বজায় রাখতে হবে।

মতামত দিন