মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফকে অবসরে পাঠানোর নির্দেশ।
মার্কিন সেনাবাহিনীর শীর্ষ পদে আকস্মিক পরিবর্তন এসেছে। চিফ অব স্টাফ পদে থাকা জেনারেল র্যান্ডি জর্জকে তাৎক্ষণিকভাবে সরে দাঁড়াতে বলা হয়েছে এবং তিনি অবসরে যাচ্ছেন।
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সেনাবাহিনীর নেতৃত্বে নতুন ধরণের কৌশল বাস্তবায়নের লক্ষ্যেই এই পরিবর্তন আনা হচ্ছে।
সরকারি বিবৃতিতে জর্জের দীর্ঘ সামরিক জীবনের প্রশংসা করা হয়েছে এবং তার অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
জর্জের সামরিক ক্যারিয়ার দীর্ঘ ও অভিজ্ঞতায় সমৃদ্ধ। তিনি মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন এবং এর আগে পেন্টাগনের গুরুত্বপূর্ণ পদেও ছিলেন।
যদিও তার দায়িত্বকাল আরও কয়েক বছর থাকার কথা ছিল, তবুও বর্তমান পরিস্থিতিতে নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। আপাতত ভাইস চিফ অব স্টাফ জেনারেল ক্রিস্টোফার লানিভ অস্থায়ীভাবে এই দায়িত্ব পালন করছেন।

মতামত দিন