জাতীয়
ছবি: সংগৃহীত

জ্বালানি সাশ্রয়ে সরকারের কড়াকড়ি পদক্ষেপ।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে সরকার একগুচ্ছ নতুন সিদ্ধান্ত নিয়েছে। এসব পদক্ষেপের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি খাতে চাপ কমানোর চেষ্টা করা হচ্ছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ও বেসরকারি অফিসের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ব্যাংকিং কার্যক্রমও সীমিত সময়ের মধ্যে পরিচালিত হবে, যেখানে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সেবা দেওয়া হবে।

বাজার ও বিপণিবিতানগুলোকে সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখতে বলা হয়েছে। একইসঙ্গে বিয়ে অনুষ্ঠানসহ বিভিন্ন সামাজিক আয়োজনে আলোকসজ্জা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে, যাতে অপ্রয়োজনীয় বিদ্যুৎ অপচয় কমানো যায়।

এছাড়া আগামী তিন মাস সরকারি অর্থায়নে বিদেশ সফর স্থগিত রাখা হবে। একই সময়ে সরকার নতুন করে কোনো যানবাহন বা কম্পিউটার কেনার সিদ্ধান্তও আপাতত স্থগিত করেছে।

জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার বিদেশ থেকে তেল আমদানির উদ্যোগ নিয়েছে, যার অংশ হিসেবে কাজাখস্তান থেকে তেল কেনার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত বিষয়ে আলাদা সিদ্ধান্ত নেওয়া হবে, যা আগামী রোববার জানানো হতে পারে।

মতামত দিন