জাতীয়
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনা: প্রাণ গেল ৩ জনের, আহত অন্তত ১০।

নিজেস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার নলকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উত্তরবঙ্গ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

পুলিশ জানায়, বাসটি সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মতামত দিন