আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ট্রাম্পের হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বানকে অবাস্তব বললেন ম্যাক্রোঁ

নিজেস্ব প্রতিবেদক:

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করেছেন, যা হরমুজ প্রণালিকে উন্মুক্ত করতে মিত্র দেশগুলোকে সামরিক শক্তি প্রয়োগ করার প্রস্তাবের সঙ্গে সম্পর্কিত। তিনি বলেছেন, এই ধরনের পদক্ষেপ বাস্তবসম্মত নয় এবং কার্যকর হতে পারবে না।

ইরান সম্প্রতি হরমুজ প্রণালিকে ‘শত্রুভাবাপন্ন দেশ’দের জন্য বন্ধ ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে ট্রাম্প প্রণালিটি মুক্ত রাখতে মিত্রদের যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানান। কিন্তু কোনো দেশই তার আহ্বানে সাড়া দেয়নি। পরে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেন, “নিজেদের তেল নিজেদেরই জোগাড় কর।”

এ বিষয়ে ম্যাক্রোঁ দক্ষিণ কোরিয়ায় সরকারি সফরের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, “সামরিক জোর প্রয়োগের মাধ্যমে প্রণালি মুক্ত করা পুরোপুরি অবাস্তব ধারণা।” তিনি আরও জানান, নিরাপদ বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং ইরানের সঙ্গে পুনঃআলোচনা শুরু করা সবচেয়ে কার্যকর উপায়। সামরিক বাহিনী একটি সহায়ক ভূমিকা রাখতে পারলেও দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব নয়।

ফরাসি প্রেসিডেন্ট স্পষ্টভাবে বলেন, ফ্রান্স ইরানের বিরুদ্ধে কোনো সংঘাতে অংশ নেবে না, কারণ এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বাধীন। তিনি বলেন, “ইরানের মধ্যে এখনও প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন মানুষ এবং গোপন স্থাপনাগুলো বিদ্যমান। তাই সীমিত সামরিক অভিযানও পারমাণবিক ইস্যু সমাধানে যথেষ্ট নয়।”

ম্যাক্রোঁ ট্রাম্পের বক্তব্যের মধ্যে পরস্পরবিরোধী অবস্থানের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “যখন আমরা কোনো বিষয় নিয়ে সতর্কভাবে চিন্তা করতে চাই, তখন প্রতিদিন আগের দিনের বিপরীত বক্তব্য দেয়া চলে না।”

মতামত দিন