জামিন বাতিলের পর কারাগারে পাঠানো হলো নোবেলকে।
সমালোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় আদালত জামিন দিয়েছিল। তবে আপোষের শর্ত ভঙ্গ করার কারণে সেই জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
নোবেলকে গত ২৩ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ গ্রেফতার করে। মামলার বাদী আনাননিয়া শবনম রোজ গত ১৩ আগস্ট নোবেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
মামলার বিবরণ অনুযায়ী, দুই পরিবারের সমঝোতার মাধ্যমে নোবেল ও রোজের বাগদান সম্পন্ন হয়। পরবর্তীতে নোবেল রোজকে তার স্টুডিওতে আটকে রেখে জোরপূর্বক শারীরিক সম্পর্কের চেষ্টা করেন। সম্মতি না পেলে ভুক্তভোগীকে লাঞ্ছিত করা হয় এবং তার আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করা হয়। এছাড়া নোবেল বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ লাখ টাকার বেশি আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন নোবেলের স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, তার মা নাজমা হোসেন এবং সহকারী মুনেম শাহ সৌমিক। উল্লেখ্য, নোবেলের বিরুদ্ধে পূর্বেও ধর্ষণ ও মারধরের অভিযোগে মামলা হয়েছে এবং তারপরে জামিন পান।
মতামত দিন