এপ্রিল মাসে দাম বেড়ে গেল অটোগ্যাস ও এলপিজির।
এপ্রিল মাসের নতুন জ্বালানী তালিকায় অটোগ্যাস ও ১২ কেজি এলপিজির দাম বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার (২ এপ্রিল) এই সিদ্ধান্তের তথ্য প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অটোগ্যাসের দাম লিটার প্রতি ১৭ টাকা ৯৪ পয়সা বৃদ্ধি পেয়ে এখন ৭৯ টাকা ৭৭ পয়সা হয়েছে। নতুন দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
এছাড়া, ১২ কেজি এলপিজির দাম ৩৮৭ টাকা বৃদ্ধি পেয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এ আগে মার্চে সিলিন্ডারের দাম অপরিবর্তিত ছিল।
অটোগ্যাস মূলত এলপিজি, যা রান্নার গ্যাস হিসেবে পরিচিত, কিন্তু পরিবহনে এটি ডিজেল ও পেট্রোলের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। এটি পরিবেশবান্ধব এবং ব্যয় সাশ্রয়ী, তাই প্রতিবেশী দেশ ভারতেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, মাটির গভীর থেকে তোলা প্রাথমিক গ্যাস প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে শিল্প ও আবাসিক স্থানে সরবরাহ করা হয়। পরে তা এলএনজি বা অটোগ্যাস হিসেবে পরিবহনে ব্যবহারযোগ্য করা হয়।
মতামত দিন