ট্রাম্প হুমকি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে চীনের যুদ্ধবিরতির আহ্বান।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন তীব্র হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দেওয়ার পর চীন দ্রুত সব পক্ষকে সংঘাত বন্ধ করার আহ্বান জানিয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক উপায়ে সমস্যার সমাধান সম্ভব নয় এবং সংঘাতের বিস্তার কোনো পক্ষের জন্যই সুবিধাজনক হবে না। তাই এখনই সব ধরণের হামলা বন্ধ করতে হবে।
এর আগে হোয়াইট হাউসের ভাষণে ট্রাম্প ইরানের ওপর আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন। এই ঘোষণার পর অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বেড়ে গেছে।
ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, আত্মসমর্পণ না করা পর্যন্ত সংঘাত চলবে এবং তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সম্ভাব্য আরও হামলার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে।
ইসরায়েল জানিয়েছে, বৃহস্পতিবারের মধ্যে ইরান দেশটির দিকে দুই দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং ছয় ঘণ্টার মধ্যে অন্তত চারটি হামলার ঘটনা ঘটেছে। ফলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়ে গেছে।
মতামত দিন