দেশের কিছু জেলায় ৮০ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়ার সতর্কতা।
নিজেস্ব প্রতিবেদক:
দেশের কয়েকটি এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা, পাবনা, ফরিদপুর ও কুমিল্লা জেলায় ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
একই সঙ্গে সেখানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে সিলেট বিভাগের কিছু এলাকায় এই অবস্থার প্রভাব আগামী দুদিন পর্যন্ত থাকতে পারে।
মতামত দিন