রাজনীতি
ছবি: সংগৃহীত

স্পিকারের নিকট বিচার চাইলেন রুমিন ফারহানা।

নিজেস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনের সময় সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদন নিয়ে স্পিকারের নিকট বিচার দাবি করেছেন।

পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, সম্প্রতি ডেইলি স্টার পত্রিকায় তার এবং আরও দুইজন নারী সংসদ সদস্যের বিরুদ্ধে অবমাননাকর ভাষায় কিছু লেখা হয়েছে।

তিনি স্পিকারকে অনুরোধ করেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

রুমিন ফারহানা বলেন, তিনি সংসদের দৃষ্টি আকর্ষণ করছেন যাতে এ ধরনের কুৎসিত বক্তব্যের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া যায়।

মতামত দিন