জাতীয়
ছবি: সংগৃহীত

এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেন্দ্রসচিবদের জন্য নতুন নির্দেশনা।

নিজেস্ব প্রতিবেদক:

আগামী ২১ এপ্রিল থেকে দেশের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদভাবে পরিচালনার লক্ষ্যে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কেন্দ্রসচিবদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, অনিয়মিত মানোন্নয়ন পরীক্ষার্থীরা ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রস্তুতকৃত প্রশ্নপত্রে অংশগ্রহণ করবেন। নিয়মিত পরীক্ষার্থীরা তাদের সংশ্লিষ্ট বছরের ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্রে পরীক্ষা দেবেন।

পরীক্ষা প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে। শুরু হওয়ার তিন দিন আগে ট্রেজারিতে সংরক্ষিত প্রশ্নপত্রের প্যাকেট এবং তার বিবরণ তালিকা যাচাই করতে হবে। এই যাচাই প্রক্রিয়ায় ট্রেজারি অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কেন্দ্রসচিব এবং পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতি বাধ্যতামূলক।

প্রতিটি বিষয়ে সৃজনশীল (CQ) এবং বহুনির্বাচনি (MCQ) দুটি সেট তৈরি করে আলাদা নিরাপত্তা খামে প্যাকেট করতে হবে। যাচাইয়ের দিনে প্যাকেটগুলো সঠিকভাবে সাজানো, সীলযুক্ত করা এবং কার্টুন টেপ দিয়ে মুড়িয়ে দিতে হবে। এছাড়া খামের ওপর পরীক্ষার তারিখ, বিষয় কোড এবং সেট কোড স্পষ্টভাবে লেখা বাধ্যতামূলক। কোনো ধরনের ত্রুটি ধরা পড়লে তা কেন্দ্রসচিবের দায়িত্বে অবহেলা হিসেবে গণ্য হবে।

পরীক্ষার দিন নির্ধারিত সেট কোডের প্যাকেট ট্রেজারি অফিসার থেকে গ্রহণ করে কেন্দ্র পর্যন্ত থানার ট্যাগ অফিসার ও পুলিশ প্রহরায় আনা হবে। মোবাইল ফোনে আসা সেট কোড যাচাইয়ের পর প্যাকেট খোলা যাবে। অন্য কোনো সেট ব্যবহার করলে যথাযথ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অব্যবহৃত প্যাকেট অবশ্যই অক্ষত অবস্থায় বোর্ডে ফেরত পাঠাতে হবে।

মতামত দিন