মুফতি আমির হামজার বিরুদ্ধে নতুন মানহানির মামলা, সিরাজগঞ্জ আদালতে সমন জারি।
কুষ্টিয়া-৩ (সদর) আসনের এমপি ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে নতুন মানহানির মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ, তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী হিসেবে মন্তব্য করেছেন।
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন ভুইয়া আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দেন।
মামলার বাদী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল জানান, "মুফতি আমির হামজা ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলে মন্তব্য করেছেন, যা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এই কারণে মামলা দায়ের করা হয়েছে।"
অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার) বলেন, "সব কাগজপত্র জমা দেওয়া হয়েছে এবং আদালত থেকে সমন জারি হয়েছে। যদি আসামি আদালতে উপস্থিত না হন, তাহলে পরবর্তী সময়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।"
মতামত দিন