নীরবতা ভেঙে আবেগঘন বার্তা লিওনেল মেসির।
মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে জয়ী আর্জেন্টিনা, তবে এখন আলোচনায় আসা নাম লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে চলছে নানা গুঞ্জন।
বিশ্বকাপের পরবর্তী আসরে তার খেলোয়াড়ি ভবিষ্যৎ নিয়ে যখন সংশয় ছিল, তখনই মেসি নিজের ইনস্টাগ্রামে একটি ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ বার্তা পোস্ট করেন। ম্যাচের ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেন, “আর্জেন্টিনা অলওয়েজ” এবং যোগ করেন দেশটির পতাকার ইমোজি।
মেসির সর্বশেষ দুটি প্রীতি ম্যাচের পারফরম্যান্স প্রশংসিত হলেও, ৩৯ বছর বয়সী এই ফুটবলার কি ২০২৬ বিশ্বকাপে অংশ নেবেন? এটি এখন বিশ্বজুড়ে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। গ্রুপ ‘জে’তে অস্ট্রিয়া, আলজেরিয়া এবং জর্ডানের সঙ্গে খেলার কথা বর্তমান চ্যাম্পিয়নদের।
পাঁচটি বিশ্বকাপে অংশগ্রহণের রেকর্ড গড়া মেসি যদি এবারও খেলার সিদ্ধান্ত নেন, তাহলে তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলার রেকর্ডে নাম লেখাবেন।

মতামত দিন