বিনোদন
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আইন মেনেই বিয়ে অনুষ্ঠিত হবে: সিমরিন লুবাবা।

নিজেস্ব প্রতিবেদক:

আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা এবার জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন। শোবিজের আলো-ঝলমলে জীবন থেকে দূরে সরে তিনি ধর্মীয় পথে নিজেকে নিবেদন করেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বাগানের বিষয় নিয়ে গুঞ্জন সৃষ্টি হয়েছিল। কিন্তু লুবাবা স্পষ্ট করেছেন, এটি তার বিয়ে নয়, বরং পারিবারিকভাবে বাগদান সম্পন্ন হয়েছে।

ফেসবুকে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ। দুই আত্মা, এক কিবলা। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী দিয়েছেন।” এই পোস্টের পর থেকেই নেটিজেনদের মধ্যে কৌতূহল বেড়ে যায়।

লুবাবা আরও জানান, দুই পরিবারের সম্মতি অনুযায়ী ঘরোয়া পরিবেশে বাগদান সম্পন্ন হয়েছে এবং বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়ে বিবাহ অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। তিনি সকলের দোয়া কামনা করেছেন।

মতামত দিন