আবহাওয়া
ছবি: সংগৃহীত

তীব্র দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা।

নিজেস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা এখন প্রচণ্ড গরমের কবলে। চৈত্রের শেষের তীব্র রোদের তাপে শহর ও গ্রামে মানুষ দৈনন্দিন কাজকর্ম করতে সমস্যায় পড়ছেন।

মাত্র একদিনে তাপমাত্রা বেড়ে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা গতকের তুলনায় অনেক বেশি।

রাস্তাঘাটে পিচ গলে যাচ্ছে, যানবাহনের চাকা আটকে পড়ছে, আর পথচারীরা রোদে হাঁটতে গিয়ে খুব ক্লান্ত হচ্ছেন। মোটরসাইকেল চালকরা ও তেলের পাম্পে অপেক্ষমাণ মানুষরাও গরমে কষ্ট পাচ্ছেন।

দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের সবথেকে বেশি সমস্যা হচ্ছে। রোদে কাজ করতে করতে শরীর জ্বলে ওঠায় তারা বারবার বিশ্রাম নিতে বাধ্য হচ্ছেন, যা তাদের দৈনন্দিন আয়কে প্রভাবিত করছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, জেলায় মাঝারি তাপপ্রবাহ চলছে এবং আগামী কয়েকদিনও এই গরমের অবস্থা চলতে পারে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তাই মানুষকে সতর্ক থাকতে হবে।

মতামত দিন