জাতীয়
ছবি: সংগৃহীত

হাম হঠাৎ করে বজ্রপাতের মতো এসে পড়েছে,আমাদের কোনো প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, হাম হঠাৎ করে বজ্রপাতের মতো এসে পড়েছে। আমাদের কোনো প্রস্তুতি ছিল না।

তিনি নিহত শিশুদের জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার সকালে তিনি ঢাকা শিশু হাসপাতালে পরিস্থিতি পর্যালোচনা করেন। মন্ত্রী জানান, ইউনিসেফ থেকে প্রাপ্ত টিকা ব্যবহার করে আগামী রোববার থেকে দেশের বিভিন্ন স্থানে টিকাদান শুরু হবে। প্রথম ধাপে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হবে।

তিনি আরও বলেন, হামের টিকা সংগ্রহ প্রক্রিয়া চলছে এবং এক মাসের মধ্যে পর্যাপ্ত ভ্যাকসিন প্রতিটি স্থানে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি স্বাস্থ্যকর্মী, সহকারী স্বাস্থ্যকর্মী ও পোর্টারদের বেতন সংক্রান্ত দাবি দ্রুত সমাধানের আশ্বাস দেন।

গত ২৪ ঘণ্টায় মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ১০ জন ভর্তি হয়েছেন, যার মধ্যে ৫ জন হামে আক্রান্ত, এবং একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে ডাক্তার ও নার্সের সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন।

সরকার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করেছে এবং দেশের সব জেলা হাসপাতালে পর্যাপ্ত প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছে।

মতামত দিন