রাজনীতি
ছবি: সংগৃহীত

১১ দলীয় জোটের নতুন কর্মসূচি, রাজপথে নামার ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী শনিবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ঐক্যজোটের বৈঠকের পর জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক ও সমন্বয় কমিটির সদস্য হামিদুর রহমান আযাদ এই কর্মসূচির কথা সাংবাদিকদের জানান।

বৈঠকে জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

জোটের নেতারা বলেন, গণভোটের ফলাফল বাস্তবায়নের ক্ষেত্রে সরকার কার্যক্রমে ব্যর্থ হয়েছে এবং তাই জনগণের দাবির পক্ষে সোচ্চার হতে তারা রাজপথে আন্দোলন করবেন। আগামী ৭ এপ্রিল শীর্ষ নেতাদের আরেকটি বৈঠকও অনুষ্ঠিত হবে।

১১ দলের জোটের এই কর্মসূচি মূলত স্থানীয়ভাবে সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিকে সামনে রেখে আয়োজন করা হচ্ছে।

মতামত দিন