জাতীয়
ছবি: সংগৃহীত

রুনা হত্যার বিচার দাবিতে কুষ্টিয়ায় সড়ক অবরোধ ও বিক্ষোভ।

নিজেস্ব প্রতিবেদক:

আসমা সাদিয়া রুনা হত্যার বিচার চেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তার পরিবারের লোকজন কুষ্টিয়ায় প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

বৃহস্পতিবার সকালে শহরের মজমপুর এলাকায় তারা রাস্তা বন্ধ করে অবস্থান নেন।

এতে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে তারা সেখান থেকে মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ের দিকে যান এবং সেখানে গিয়ে অবস্থান নেন।

পরে পুলিশের এক কর্মকর্তার সঙ্গে শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের আলোচনা হয়। সেখানে নিহত শিক্ষকের স্বামী, সন্তানসহ অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রতিবাদকারীরা বলেন, ঘটনার অনেক দিন পার হলেও সব আসামিকে এখনো আটক করা হয়নি। এতে তারা ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত সবার গ্রেপ্তার দাবি করেন। তারা আরও বলেন, একজন শিক্ষক নিরাপদ না হলে সাধারণ মানুষও নিরাপদ নয়।

নিহতের স্বামী অভিযোগ করেন, এই ঘটনায় একটি পরিকল্পিত চক্র কাজ করছে এবং এখনো সেটি সক্রিয় আছে। তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

শিক্ষার্থীরা জানান, পুলিশ তদন্ত চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছে। তবে তারা বলছেন, দ্রুত দৃশ্যমান অগ্রগতি না হলে আরও বড় কর্মসূচি দেওয়া হবে।

উল্লেখ্য, গত মার্চের শুরুতে বিশ্ববিদ্যালয়ের অফিসে হামলার শিকার হয়ে মারা যান আসমা সাদিয়া রুনা। এ ঘটনায় মামলা করা হলেও এখনো সব অভিযুক্ত ধরা পড়েনি।

মতামত দিন