ট্রাম্পের ভাষণের পর আন্তর্জাতিক বাজারে বাড়লো জ্বালানি তেলের দাম।
ডোনাল্ড ট্রাম্পের জাতির উদ্দেশে দেওয়া ভাষণের কিছুক্ষণের মধ্যেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। বাজারে আশানুরূপ স্বস্তি না আসায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়, যার প্রভাব পড়ে তেলের দামে।
বিবিসির তথ্য অনুযায়ী, ওই ভাষণের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়ে যায় এবং ব্যারেলপ্রতি দাম দাঁড়ায় প্রায় ১০৬ ডলারে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির চলমান অনিশ্চয়তা নিয়ে কোনো স্পষ্ট সমাধান না থাকায় বাজারে চাপ তৈরি হয়েছে। এই কারণে বিনিয়োগকারীরা ভবিষ্যৎ সরবরাহ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে।
বিশ্বের মোট তেলের বড় একটি অংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। সেখানে অস্থিরতা থাকায় সরবরাহ ব্যাহত হচ্ছে, যা দাম বাড়ার অন্যতম কারণ।
ট্রাম্পের বক্তব্যে সংকট সমাধানের স্পষ্ট কোনো ইঙ্গিত না থাকায় বাজারে আরও অস্থিরতা তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: বিবিসি
মতামত দিন