এপ্রিল মাসের জন্য দাম বাড়ল এলপি গ্যাসের।
নিজেস্ব প্রতিবেদক:
এপ্রিল মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১২ কেজি সিলিন্ডারের মূল্য এক ধাপে ৩৮৭ টাকা বাড়িয়ে ১,৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই মূল্য ঘোষণা করে।
এর আগে একই সিলিন্ডার ১,৩৪১ টাকায় বিক্রি হচ্ছিল। নতুন দামের সঙ্গে সামঞ্জস্য রেখে অন্যান্য ওজনের সিলিন্ডারের মূল্যও পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী—
- ৫.৫ কেজি: ৭৯২ টাকা
- ১২.৫ কেজি: ১,৮০১ টাকা
- ১৫ কেজি: ২,১৬১ টাকা
- ১৬ কেজি: ২,৩০৫ টাকা
- ১৮ কেজি: ২,৫৯৩ টাকা
- ২০ কেজি: ২,৮৮১ টাকা
এছাড়াও—
- ২২ কেজি: ৩,১৬৯ টাকা
- ২৫ কেজি: ৩,৬০১ টাকা
- ৩০ কেজি: ৪,৩২১ টাকা
- ৩৩ কেজি: ৪,৭৫৩ টাকা
- ৩৫ কেজি: ৫,০৪১ টাকা
- ৪৫ কেজি: ৬,৪২৮ টাকা
অন্যদিকে, অটোগ্যাসের মূল্য ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ৭৯.৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।
মতামত দিন