বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে একের পর এক বৈঠকে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী।
ভূমিকম্প ঝুঁকি ব্যবস্থাপনা থেকে শুরু করে শিক্ষা ও জ্বালানি সাশ্রয়—বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে একের পর এক বৈঠকে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে পৌঁছে দাফতরিক কাজ শুরু করেন তিনি।
পরবর্তীতে ভূমিকম্প ঝুঁকি ব্যবস্থাপনা ও প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন তিনি। সেখানে দুর্যোগ মোকাবিলায় আরও কার্যকর প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
দিনের কর্মসূচিতে আরও রয়েছে বাংলাদেশ উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে বৈঠক।
এছাড়া সন্ধ্যায় মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সভাপতিত্ব করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ওই বৈঠকে জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে শহরাঞ্চলের স্কুলগুলোতে অনলাইন ও সশরীরে ক্লাস একসঙ্গে চালুর প্রস্তাব উঠতে পারে বলে জানা গেছে।

মতামত দিন