শপিংমল ও দোকান বন্ধ নিয়ে নতুন সিদ্ধান্ত ঘোষণা।
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্যোগে সরকারের পাশে দাঁড়াতে নতুন সময়সূচি নির্ধারণ করেছে ব্যবসায়ীরা। সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে দেশের সব দোকান ও শপিংমল রাত ৮টার মধ্যেই বন্ধ রাখা হবে।
বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। এতে বলা হয়, সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাকা মহানগর শাখার যৌথ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আন্তর্জাতিক জ্বালানি পরিস্থিতির চাপ বিবেচনায় নিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। ঢাকাসহ সারা দেশের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে নতুন সময়সূচি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
তবে কিছু জরুরি সেবা এই নির্দেশনার বাইরে রাখা হয়েছে। হোটেল, ফার্মেসি এবং কাঁচাবাজারসহ প্রয়োজনীয় সেবার দোকানগুলো স্বাভাবিক সময়েই চালু থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।

মতামত দিন