জাতীয়
ছবি: সংগৃহীত

অবৈধভাবে মজুদ করা ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি জব্দ।

নিজেস্ব প্রতিবেদক:

দেশব্যাপী পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদ করা জ্বালানি তেল উদ্ধার করেছে সরকার। ভ্রাম্যমাণ আদালতের ধারাবাহিক তৎপরতায় মোট ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি জব্দ করা হয়েছে।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের তথ্যমতে, গত ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত পরিচালিত এই অভিযানে সবচেয়ে বেশি উদ্ধার হয়েছে ডিজেল, যার পরিমাণ ২ লাখ ৭১ হাজার ৩৭৪ লিটার। এছাড়া অকটেন ৩০ হাজার ৯৬০ লিটার এবং পেট্রোল ৭০ হাজার ৫৪ লিটার জব্দ করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বাজারে কৃত্রিম সংকট তৈরি এবং অবৈধ মজুদ ঠেকাতেই এই অভিযান জোরদার করা হয়েছে। নিয়মিত নজরদারির পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জ্বালানি বিভাগের মতে, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং সরবরাহ স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

খবর: বাসস

মতামত দিন