ট্রাম্পের ভাষণের পরই ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে সংঘাতের ইঙ্গিত মিলেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ শেষ হওয়ার পরপরই ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান।
ইসরায়েলি বাহিনীর দাবি, তারা সময়মতো হামলার বিষয়টি শনাক্ত করে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত প্রতিক্রিয়া জানানো হয়েছে।
এর আগে নিজের বক্তব্যে ট্রাম্প বলেন, ইরানের সামরিক শক্তি কার্যত ভেঙে দেওয়া হয়েছে। তবে সেই বক্তব্যের পরপরই হামলার ঘটনাকে অনেকে পাল্টা বার্তা হিসেবে দেখছেন।
এদিকে সতর্কতা হিসেবে ইসরায়েলের উত্তরাঞ্চলে সাইরেন বাজানো হয়। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার তৎপরতা দেখা যায়।
সূত্র: ফ্রান্স ২৪

মতামত দিন