খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফাইনালে বাংলাদেশ।

নিজেস্ব প্রতিবেদক:

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের যুবারা।

ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি আসে প্রথমার্ধে, মানিকের হেডে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে বাংলাদেশ। ম্যাচের নিয়ন্ত্রণও বেশিরভাগ সময় নিজেদের দখলে রাখে দলটি।

খেলার ১১ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। ডান দিক থেকে নেওয়া সেট-পিসে মুর্শেদ আলীর নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান মানিক। গোলরক্ষক কোনো সুযোগই পাননি।

এর কিছুক্ষণ পরই ব্যবধান বাড়ানোর সুযোগ আসে। তবে ১৩ মিনিটে রোনান বেঞ্জামিন সুলিভানের গোল অফসাইডের কারণে বাতিল হয়। ২১ মিনিটে নাজমুলের আরেকটি হেড নেপালের গোলরক্ষক দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন।

প্রথমার্ধের শেষদিকে আবারও সুযোগ তৈরি হলেও গোল আর বাড়েনি। বিরতির পরও দুই দল আক্রমণ চালালেও কোনো পক্ষই গোল পায়নি। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এখন শিরোপা ধরে রাখার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ঠিক হবে ভারত ও ভুটানের দ্বিতীয় সেমিফাইনালের পর। বর্তমান চ্যাম্পিয়নরা আবারও শিরোপার দৌড়ে শক্ত অবস্থানেই রয়েছে।

মতামত দিন