প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ এলাকায় চার মন্দিরে আর্থিক অনুদান বিতরণ।
ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা হিসেবে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) বিকেলে সংশ্লিষ্ট চারটি মন্দিরে এসব চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তার সহকারী একান্ত সচিব-২ এবং ঢাকা-১৭ আসনের প্রতিনিধি ইঞ্জিনিয়ার আবদুর রহমান সানি।
অনুদান পাওয়া মন্দিরগুলোর মধ্যে রয়েছে ভাষানটেক বিআরপি সার্বজনীন মন্দির, মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন শ্রী শ্রী রক্ষা কালী মন্দির, আইডি হাসপাতাল সার্বজনীন পূজা মন্দির এবং টেম্পো মোড় এলাকায় শ্রী শ্রী শিবকালী পূজা মন্দির।
এ সময় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ বিভিন্ন মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক, পুরোহিত ও পূজারিরা উপস্থিত ছিলেন।
মতামত দিন