জাতীয়
ছবি: সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে ১৫ জনের মৃত্যু, রাজশাহীতে সর্বোচ্চ সংক্রমণ।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে হামের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া এই রোগে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য সেবা বিভাগ।

বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে হামের রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়ায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহযোগিতায় পরীক্ষিত ৩৩টি নমুনার মধ্যে ১৫টি মৃত্যুর সঙ্গে হামের সংক্রমণের সরাসরি সম্পর্ক পাওয়া গেছে বলে জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, রাজশাহী অঞ্চলে মৃত্যুর সংখ্যা বেশি হওয়ায় সেখানে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, যেসব শিশু নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে রয়েছে বা পূর্ণ ডোজ টিকা গ্রহণ করেনি, তাদের মধ্যেই সংক্রমণ ও জটিলতার ঝুঁকি বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে পরিস্থিতি আরও গুরুতর হচ্ছে।

মতামত দিন