আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মিত্রদের প্রতি নতুন বার্তা, হরমুজে গিয়ে নিজেদের তেল নিজেরাই সংগ্রহ করুন: ডোনাল্ড ট্রাম্প।

নিজেস্ব প্রতিবেদক:

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মিত্র দেশগুলোর প্রতি কঠোর বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তার মতে, জ্বালানি নিরাপত্তার দায়িত্ব এখন থেকে প্রতিটি দেশকে নিজেরাই নিতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প ইঙ্গিত দেন, হরমুজ থেকে জ্বালানি নিতে যেসব দেশ সমস্যায় পড়ছে, তাদের বিকল্প ব্যবস্থা ভাবা উচিত। তিনি বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি কিনতে পারে, অথবা নিজেদের উদ্যোগে সরাসরি সরবরাহ নিশ্চিত করতে পারে।

ট্রাম্প আরও জানান, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র আর আগের মতো এককভাবে মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করবে না। বরং প্রতিটি দেশকে নিজেদের সক্ষমতা বাড়িয়ে দায়িত্ব নিতে হবে।

একই সুর শোনা গেছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বক্তব্যেও। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তা শুধু যুক্তরাষ্ট্রের কাজ নয়, অন্য দেশগুলোকেও এগিয়ে আসতে হবে।

বিশ্লেষকদের মতে, বিশ্বের জ্বালানি পরিবহনের বড় একটি অংশ যেহেতু এই প্রণালি দিয়ে যায়, তাই এর নিরাপত্তা নিয়ে বৈশ্বিক চাপ ক্রমেই বাড়ছে।

সূত্র: বিবিসি

মতামত দিন