আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরান ছাড়ার ঘোষণা, সময়সীমা বেঁধে দিলেন ডোনাল্ড ট্রাম্প।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানে চলমান সামরিক অভিযান আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি শর্ত দিয়েছেন, ইরান যেন ভবিষ্যতে আর পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে না পারে।

মঙ্গলবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহ দেখাচ্ছে। তবে আলোচনা সফল হোক বা না হোক, যুক্তরাষ্ট্র নির্ধারিত লক্ষ্য অর্জন করেই অভিযান শেষ করবে।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, স্থায়ীভাবে সংঘাত বন্ধের নিশ্চয়তা না থাকলে তেহরান যুদ্ধ থামাতে আগ্রহী নয়। তিনি বলেন, ভবিষ্যতে আবারও উত্তেজনা সৃষ্টি হবে না—এমন নিশ্চয়তা পেলেই কেবল সমাধানের পথে এগোনো সম্ভব।

একই সঙ্গে মিত্র দেশগুলোর প্রতিও কড়া অবস্থান নিয়েছেন ট্রাম্প। যুক্তরাজ্যসহ অন্যান্য দেশকে উদ্দেশ করে তিনি বলেন, হরমুজ প্রণালি থেকে জ্বালানি সংগ্রহের দায়িত্ব তাদের নিজেদেরই নিতে হবে।

এর মধ্যেই সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে লেবাননে। রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুইজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার খালদে এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

তথ্য: বিবিসি বাংলা

মতামত দিন