নতুন জীবনের পথে শিশুশিল্পী সিমরিন লুবাবা, বিবাহের ঘোষণা দিলেন নিজেই।
জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। শোবিজ অঙ্গনের গ্ল্যামার ও চাকচিক্য থেকে সরে এসে তিনি এবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন লুবাবা। একটি ছবি শেয়ার করে তিনি তার নতুন জীবনের কথা ভক্তদের জানান।
দীর্ঘদিন ধরেই তার জীবনধারায় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। কিছুদিন আগে একটি দীর্ঘ পোস্টে তিনি নিজের আধ্যাত্মিক পরিবর্তন ও ব্যক্তিগত জীবনের নতুন দৃষ্টিভঙ্গির কথা অনুসারীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।
বিয়ের ঘোষণা দিয়ে দেওয়া পোস্টে লুবাবা লেখেন, “আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া ও আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।”
তার এই নতুন জীবনের খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা ও প্রশংসা। অনেকেই তাকে শুভকামনা জানিয়ে মন্তব্য করেন।
একজন নেটিজেন লেখেন, “মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন বরকতময় করুন।” আরেকজন শুভকামনা জানিয়ে বলেন, “আল্লাহ আপনাদের ভালো রাখুক।”
লুবাবার এই পরিবর্তন ও নতুন জীবনের শুরু নিয়ে ভক্তদের মধ্যে মিশ্র আবেগ ও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
মতামত দিন