দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলমান ইরান-সংক্রান্ত সংঘাত আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি নিয়ে বর্তমানে আলাদা কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। তার দাবি, ওই অঞ্চলে পুঁতে রাখা মাইন ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি নিয়ে ফ্রান্সের মতো দেশগুলোর বেশি উদ্বিগ্ন হওয়া উচিত, যুক্তরাষ্ট্রের নয়।
তিনি আরও বলেন, ইরানে সরকার পরিবর্তন তাদের মূল লক্ষ্য নয়। বরং ওয়াশিংটনের প্রধান উদ্দেশ্য হলো তেহরানকে কোনোভাবেই পারমাণবিক সক্ষমতা অর্জন করতে না দেওয়া।
ট্রাম্পের ভাষায়, “আমাদের লক্ষ্য পরিষ্কার। ইরানকে পারমাণবিক শক্তিধর হতে দেওয়া যাবে না, এবং আমরা সেই লক্ষ্য অর্জন করেছি।”
তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র নির্ধারিত কৌশল অনুযায়ী কাজ করছে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিকের দিকে যাবে বলে আশা করা হচ্ছে। তার মতে, চলমান সংঘাত শিগগিরই সমাপ্তির দিকে এগোবে।

মতামত দিন