আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি নয়, পূর্ণাঙ্গ যুদ্ধ অবসান চান ইরান: আরাগচি।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তাদের লক্ষ্য কেবল সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং পুরো সংঘাতের স্থায়ী সমাপ্তি। তার মতে, ভবিষ্যতে যাতে আর কোনো হামলা না হয় সেই নিশ্চয়তা এবং ক্ষতিপূরণের বিষয় সমাধান প্রক্রিয়ায় থাকতে হবে।

তিনি এই মন্তব্য করেন আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে। সংবাদটি প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

আরাগচি স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনার টেবিল এখন নেই। তবে কিছু যোগাযোগ চলছে, যা মূলত বিভিন্ন চ্যানেলে বার্তা আদান–প্রদানের মধ্যেই সীমাবদ্ধ।

তার ভাষায়, এসব বার্তা কখনো কূটনৈতিক মাধ্যমে, আবার কখনো আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে পৌঁছানো হচ্ছে। এটি কোনো সরাসরি আলোচনার অংশ নয় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের সাবেক দূত স্টিভ উইটকফের কাছ থেকেও কিছু বার্তা এসেছে, কিন্তু এটিকে আলোচনার সূচনা হিসেবে দেখা ঠিক হবে না।

যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব নিয়ে যে আলোচনা ছড়িয়েছে, তা নাকচ করে দেন আরাগচি। তিনি বলেন, ইরান এখন পর্যন্ত কোনো প্রস্তাবের জবাব দেয়নি এবং নতুন কোনো শর্তও গ্রহণ করেনি।

তিনি আরও বলেন, চাপ বা হুমকি দিয়ে ইরানকে কোনো সিদ্ধান্তে আনা সম্ভব নয়। বরং সমাধান হতে হবে পারস্পরিক সম্মান ও বাস্তব নিরাপত্তার ভিত্তিতে।

হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়েও কথা বলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, আন্তর্জাতিক এই নৌপথ এখনো স্বাভাবিকভাবে খোলা আছে। তবে যারা ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক আচরণ করবে, তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হতে পারে।

মতামত দিন