জাতীয়
ছবি: সংগৃহীত

দেশজুড়ে ৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি।

নিজেস্ব প্রতিবেদক:

সারাদেশে আগামী রোববার (৫ এপ্রিল) থেকে হামের বিরুদ্ধে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। এই কর্মসূচির আওতায় ৬ থেকে ১০ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হবে।

একই সঙ্গে নিয়মিত এপিআই টিকাদান কার্যক্রমও চলবে।

বুধবার (১ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে টিকাদান কার্যক্রমকে জরুরি ভিত্তিতে এগিয়ে নেওয়া হচ্ছে। এ জন্য গ্যাভি থেকে ২১.৯ মিলিয়ন হামের ভ্যাকসিন ধার নেওয়া হচ্ছে। ইউনিসেফের মাধ্যমে কেনা ৬০৪ কোটি টাকার টিকা সরবরাহ পাওয়ার পর তা পরবর্তীতে ফেরত দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, আগামী দুই দিনের মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্যাকসিন ও সিরিঞ্জ পাঠানো হবে। একই সঙ্গে মাঠপর্যায়ের সব টিকাদান কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে।

মতামত দিন