যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত।
নিজেস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে একটি এফ-৩৫ যুদ্ধবিমান দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট অল্প আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন বিমান বাহিনী।
মঙ্গলবার লাস ভেগাসের উত্তরে নেলিস এয়ার ফোর্স বেসের নিয়ন্ত্রিত আকাশসীমায় এই ঘটনা ঘটে। পরে বিমানটি ইন্ডিয়ান স্প্রিংস এলাকার কাছে নেভাদা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জে গিয়ে পড়ে।
দুর্ঘটনার আগে পাইলট দ্রুত ইজেক্ট করে প্রাণে রক্ষা পান। পরে তাকে চিকিৎসা দেওয়া হয়।
কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মতামত দিন