ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৬১ হাজার টন গম।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় আমদানি করা ৬১ হাজার টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে।

বুধবার (১ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানায়, নগদ ক্রয় চুক্তি নম্বর-৩ এর অধীনে এই গম নিয়ে ‘এমভি এম পি আলট্রা ম্যাক্স-২’ জাহাজটি দেশে আসে।

এর আগে একই কাঠামোর অধীনে প্রথম চালানে ৫৮ হাজার ৪৫৭ টন এবং দ্বিতীয় চালানে ৬২ হাজার ১৫০ টন গম বাংলাদেশে পৌঁছায়।

মন্ত্রণালয় জানায়, জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শুরু হয়েছে। দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

নতুন চালানের গমের মধ্যে ২৯ হাজার ৪৫০ টন চট্টগ্রাম বন্দরে এবং ৩১ হাজার ৫৫০ টন মোংলা বন্দরে খালাস করা হবে।

সরকারি তথ্য অনুযায়ী, জি টু জি-০১ চুক্তির আওতায় ২ লাখ ৩৭ হাজার ৮৪৫ টন এবং জি টু জি-০২ চুক্তির আওতায় ২ লাখ ৩০ হাজার ৩৯ টন গম এরই মধ্যে দেশে এসেছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গমের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ টন।

দেশে বছরে গমের চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন হলেও উৎপাদন হয় প্রায় ১০ লাখ টন। ফলে ঘাটতি পূরণে নিয়মিতভাবে আমদানির ওপর নির্ভর করতে হয়।

মতামত দিন