কাতারের উপকূলে একটি তেল ট্যাঙ্কারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে কাতারের উপকূলে একটি তেল ট্যাঙ্কার ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইরান থেকে ছোড়া তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি ওই ট্যাঙ্কারে আঘাত হানে।
সরকারি সূত্রে জানা যায়, হামলার সময় কাতার এনার্জির ইজারায় পরিচালিত ওই ট্যাঙ্কারটি লক্ষ্যবস্তু ছিল। বাকি দুটি ক্ষেপণাস্ত্র দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মাঝপথেই ধ্বংস করতে সক্ষম হয়।
ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে জাহাজে থাকা ২১ জন ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।
হামলার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কাতার। একই সঙ্গে সংবেদনশীল এই ঘটনায় আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
মতামত দিন