অর্থনীতি
ছবি: সংগৃহীত

এলপিজি ও অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হবে আগামীকাল।

নিজেস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক বাজারের দামের ওপর ভিত্তি করে দেশে এলপিজি ও অটোগ্যাসের মূল্য আবারও সমন্বয় করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। এপ্রিল মাসের জন্য নতুন দাম ঘোষণা করা হবে বৃহস্পতিবার (২ এপ্রিল)।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, সেদিন বিকেল ৩টায় রাজধানীর কারওয়ান বাজারে তাদের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মূল্যসংক্রান্ত সিদ্ধান্ত তুলে ধরা হবে।

সংস্থাটির মতে, সৌদি আরামকো ঘোষিত কনট্রাক্ট প্রাইস (সিপি) অনুযায়ী এলপিজির কাঁচামালের আন্তর্জাতিক দর বিশ্লেষণ করে এই সমন্বয় করা হয়। প্রতি মাসেই এই প্রক্রিয়ায় বেসরকারি খাতের এলপিজির দাম নির্ধারণ করা হয়ে থাকে।

এর আগে মার্চ মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল। একই সময়ে অটোগ্যাসের মূল্য সামান্য কমিয়ে লিটারপ্রতি ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়।

মতামত দিন