আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় সফররত মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল, দেশ ছাড়ার নির্দেশ।

নিজেস্ব প্রতিবেদক:

সফরের মাঝপথেই বাংলাদেশের ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। ফলে তাকে দেশটি ছেড়ে যেতে বলা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে।

খবরে বলা হয়, ‘লিগ্যাসি অব ফেইথ’ শিরোনামের একটি ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বক্তব্য দেওয়ার কথা ছিল তার। ইতোমধ্যে ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় অনুষ্ঠানসূচি থাকলেও হঠাৎ করেই কর্তৃপক্ষ তার ভিসা বাতিল করে।

জানা গেছে, মঙ্গলবারই এই সিদ্ধান্ত কার্যকর করা হয় এবং বর্তমানে তিনি অস্ট্রেলিয়া ত্যাগের প্রস্তুতি নিচ্ছেন।

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে লিবারেল দলের সিনেটর জোনাথন ডুনিয়াম বিষয়টি উত্থাপন করে বলেন, আজহারির সফর নিয়ে আগে থেকেই উদ্বেগ জানানো হয়েছিল। বিশেষ করে কিছু সংগঠন আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ করে তার প্রবেশ নিয়ে আপত্তি তোলে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, অতীতে বিভিন্ন বক্তব্য ঘিরে বিতর্কের জেরে যুক্তরাজ্যে তার প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। একই কারণে বাংলাদেশেও তার প্রকাশ্য কর্মসূচির ওপর সীমাবদ্ধতা দেওয়া হয়েছিল বলে জানানো হয়েছে।

মতামত দিন