প্রতিবেদন অনুযায়ী, সিসিলিতে অবস্থিত সিগোনেলা সামরিক ঘাঁটি ব্যবহারের জন্য ওয়াশিংটনের পক্ষ থেকে জরুরি অনুরোধ করা হলেও তা প্রত্যাখ্যান করেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রসেত্তো।
জানা গেছে, সংশ্লিষ্ট বিমানগুলো আকাশে থাকা অবস্থাতেই এই অনুমতির আবেদন করা হয়, যা স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে। বিষয়টি যাচাই করে ইতালীয় কর্তৃপক্ষ দেখতে পায়, এসব ফ্লাইট নিয়মিত লজিস্টিক সহায়তার আওতায় পড়ে না।
এ কারণে বিদ্যমান সামরিক চুক্তির শর্ত অনুযায়ী ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইতালির সামরিক কর্তৃপক্ষের সঙ্গে আগাম সমন্বয় না থাকা এবং অনুরোধের অস্বাভাবিক সময়কালও সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানা গেছে।
মতামত দিন