জ্বালানি সংকট দীর্ঘায়িত হওয়ার সতর্কতা ইইউর।
নিজেস্ব প্রতিবেদক:
চলমান বৈশ্বিক অস্থিরতার কারণে ইউরোপে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন।
ইইউ জ্বালানি কমিশনার ড্যান জর্গেনসেন জানিয়েছেন, আপাতত সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ভবিষ্যতে বড় ধরনের সংকট দেখা দিতে পারে।
তাই এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে রয়টার্স জানিয়েছে, সংকট মোকাবিলায় জরুরি বৈঠকে বসতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি মন্ত্রীরা। সেখানে সম্ভাব্য করণীয় নিয়ে আলোচনা হবে।

মতামত দিন